ক্লাসিক আইটির উদ্বোধনে তানজিন তিশা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ২০:৩৫

দুবাই ও রাজধানীর উত্তরা ব্রাঞ্চের পর এবার ক্লাসিক আইটি অ্যান্ড স্কাই মার্ট লিমিটেডের মতিঝিল ব্রাঞ্চের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। এ সময় ক্লাসিক আইটি উদ্বোধন করেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক কে. এস লিমন, মাহিন ইন্টেরিয়রের ম্যানেজিং ডিরেক্টর ইমন মুন্সি এবং আরও অনেকে।

কোম্পানিটির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে সফটওয়্যার ও ওয়েবসাইটের ওপর ৩০ শতাংশ ছাড় অফার চলবে আগামী দুই মাস।

 

 

ইত্তেফাক/এআই