সুনামগঞ্জে অবরোধ বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৮:২৩

সুনামগঞ্জ পৌর এলাকায় অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

গতকাল সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে শহরের কালিবাড়ি, বক পয়েন্ট, জামাইপাড়া, হাজীপাড়া, ওয়েজখালী, ট্রাফিক পয়েন্ট ও পুরাতন বাসস্টেশন প্রদক্ষিণ করে মিছিলটি।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নেতৃত্বে মিছিল ও সমাবেশে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট চান মিয়া, সাংগঠনিক সম্পাদক জীতেন্দ্র তালুকদার পিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোয়েব চৌধুরী, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ প্রমুখ।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, বিএনপি হরতাল-অবরোধ দিয়ে সাধারণ জনগণকে ভয় দেখাচ্ছে। এই নৈরাজ্যের প্রভাব আমরা আমাদের শহরে পড়তে দেবো না।

ইত্তেফাক/এসটিএম