৯টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ২১:২৯

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে ৯টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নিজ নির্বাচনী এলাকা সখীপুর উপজেলার দাড়িয়াপুর, যাদবপুর ও হতেয়া রাজাবাড়ি ইউনিয়নে এসব নতুন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। 

এ সময় ইউএনও ফারজানা আলম, উপজেলা এলজিইডির প্রকৌশলৗ আবদুল বাছেদ, উপসহকারী প্রকৌলশী ফরিদ আহমেদ, আবদুল জলিলসহ সংশ্লিষ্ট ঠিকাদাররা উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে এ উপলক্ষে খোলাঘাটা বাজারে দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম বলেন, তার নির্বাচনী এলাকা বাসাইল-সখীপুরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সখীপুর-বাসাইলে আরও অনেক রাস্তা উদ্বোধন ও অনুমোদনের অপেক্ষায় রযেছে। 

শেখ হাসিনার নিবেদিত একজনকর্মী হওয়াই আমার আত্মপরিচয় উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের নেত্রী হিসেবে আন্তর্জাতিক দুনিয়ায় শেখ হাসিনা প্রশংসিত হয়েছেন। এ উন্নয়ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে বলেই সম্ভব হয়েছে। একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন তিনি। এ যাবৎকালে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতেই সব উন্নয়ন অর্জন হয়েছে। তিনি উন্নয়নের ধারার অব্যাহত রাখতে দোয়া চেয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান। উপস্থিত জনতা দুই হাত তোলে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান। 

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্বর হামলা চালিয়ে ফিলিস্তিনের শত শত শিশু-নারীসহ মানুষ মারা হচ্ছে; তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো মিছিল-মিটিং করে না, বিবৃতি দেয় না। কারণ দিলে আমেরিকার বিরুদ্ধে চলে যায়। তারা বাংলাদেশে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। টাঙ্গাইলে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের কোনো সহিংসতা ঘটনা ঘটাতে দেব না। টাঙ্গাইলে শেখ হাসিনার কর্মীরা সজাগ রয়েছে। 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী না করা পর্যন্ত ঘরে বসে থাকবে না।


অনুষ্ঠানে দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফের সভাপতিত্বে অন্যদের মধ্যে পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রিন্সিপাল আলীম মাহমুদ, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, দুলাল হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, আইনবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, বাসাইল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিকসহ অনেকে বক্তব্য দেন।
 
উদ্বোধন করা নতুন রাস্তাগুলো হলো দাড়িয়াপুর ইউনিয়নে খোলাঘাটা-কালিয়ান বাজার সড়ক, দাড়িয়াপুর ফাইল্যা পাগলার মাজার হতে দাড়িয়াপুর মধ্যপাড়া সড়ক, ফাইল্যা পাগলার মাজার হতে বেতুয়া মসজিদ সড়ক, বেড়বাড়ি বাজার হতে বহেড়াতৈল ইউপি-নাকশালা-বেতুয়া সড়ক, প্রতিমাবংকী মাদ্রাসা হতে ফুটানি বাজার সড়ক, সিলিমপুর তালতলা পাতা দরগা সড়ক। 

যাদবপুর ইউপিতে কালিদাস জিসি-বেলতলী সড়ক ও হতেয়া রাজাবাড়ি ইউনিয়নে বহুরিয়া ইউপি থেকে বাজাইল বাজার ভায়া হতেয়া বাজার সড়ক। 

ইত্তেফাক/পিও