ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় আমিনুল ইসলাম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আমিনুল কালীগঞ্জ শহরের চাঁচড়ার ঝন্টু মিয়ার ছেলে।
আরও পড়ুন: অস্ত্রোপচার শেষে আইসিইউতে অটোরিকশাচালক শাহীন
কালীগঞ্জ থানার ওসি আনিচুর রহমান জানান, আমিনুল ইসলাম শহরের একটি সোনার দোকানে কাজ করতেন। বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুন বাজার এলাকায় পৌঁছালে এক ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআরএম
