মারধর, স্বর্ণালঙ্কার ও টাকা চুরির মামলায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জেলা শহরের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগের দিন মুন্সীগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মারধর, স্বর্ণালঙ্কার ও টাকা চুরির অভিযোগে সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের রেহানা বেগম নামে মামলা করেন।
মামলায় রেহানা বেগম অভিযোগ করেন, ফয়সাল মৃধাসহ ১০-১২ জন যুবক বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে এলোপাতাড়ি মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
আরো পড়ুন : বরগুনা হত্যাকাণ্ড: গ্রেফতার সাগর, চাকরি হচ্ছে না পুলিশে
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান, একটি মামলায় স্থানীয় একটি সমস্যায় ফয়সাল মৃধাকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক কোনো মামলায় তাকে গ্রেফতার করা হয়নি।
ইত্তেফাক/ইউবি
