কক্সবাজারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাখাইন নৃত্য 

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৩:৫৫

কক্সবাজারের ঝিলংজায় দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন চত্বরে পৌঁছালে রাখাইন নৃত্য পরিবেশন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের তরুণী দল। নৃত্য শেষে রাখাইন তরুণীদের সঙ্গে ছবিও তোলেন প্রধানমন্ত্রী।

শনিবার (১১ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে আইকনিক স্টেশন এলাকায় সুধী সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রীর সম্মানে রাখাইন নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

স্বাগত নৃত্যের পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের উদ্বোধন ও বক্তব্য দিতে মঞ্চে ওঠেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম। আজকের দিনটি দেশের জনগণের জন্য গর্বের দিন। 

ইত্তেফাক/ডিডি/এসকে