জায়েদ খানের প্রশংসা করলেন তামিম ইকবাল

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৫:৪০

দুই জগতের দুই তারকা ওপেনার তামিম ইকবাল ও অভিনেতা জায়েদ খানের মধ্যে বেশ ভালোই সখ্য রয়েছে। একটি অনলাইন শোতে রীতিমতো জায়েদ খানের প্রশংসা করে তামিম তারই প্রমাণ দিলেন।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে একটি শোতে হাজির হয়েছিলেন। সেখানে তামিম ইকবাল উপস্থাপকের কাছে জানতে চান, আপনারা তো অনেক শো করেছেন। কোন শো-টা ভালো হয়েছে? উপস্থাপক বারবার তামিমের মন রক্ষার্থে বলার চেষ্টা করছিলেন এই শোটাই।

এদিকে তামিম বলছিলেন, আমারটা বাদ দিয়ে বলুন। উপস্থাপক এতে দ্বিধায় ভুগছিলেন। তামিমই তার দ্বিধা দূর করে বলেন, কেন জায়েদ খান? জায়েদ খান ভাইয়ের? তখন উপস্থাপক বলেন, হ্যাঁ হ্যাঁ জায়েদ খান। তিনি আমাদের সঙ্গে আনন্দ মজা করেছিলেন। আপনি শোটা দেখেছিলেন?

তামিম তখন বললেন, হ্যাঁ, পুরো শো দেখার সুযোগ হয়নি। তবে ক্লিপস দেখেছি, উনি তো নেচেছেন। এটা খুবই ভালো ছিল। মানুষ এসব শো গুলোতে আসেই বিনোদন নিতে। সেই জায়গা থেকে এটা বেশ ভালো ছিল। আর উনার ব্যাকগ্রাউন্ড এন্টারটেইনিং। বেশ ভালো।

আরেকজন উপস্থাপক বললেন, হ্যাঁ, উনার জন্য ডিগবাজি তো ডাউন টু উইকেট।

এর আগে এই শো তে এসে জায়েদ খান জানিয়েছিলেন, তার জন্য এক মেয়ের ব্রেক আপ হয়ে যায় ও হাতে তার নাম লেখায় আরেক মেয়ের বিয়ে ভেঙে যেতে ধরেছিল।

এর আগে বিশ্বকাপ ক্রিকেটে তামিমকে না নেয়ায় জায়েদ খান বলেছিলেন, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলে নেই এটা ভাবতেই কষ্ট লাগে। তবে তিনি দলে থাকলে বিশ্বকাপ আরও পরিপূর্ণ হত। এই যেমন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন স্টুয়ার্ট উইলিয়ামসন ইনজুরি থাকা স্বত্ত্বেও তাকে কিন্তু দলে নিয়েছে। তামিমকেও কিন্তু নিতে পারতো কিন্তু দলে রাখেননি নির্বাচকরা। তিনি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু কোন অজানা কারণে তাকে নেয়া হলো না তা কিন্তু এখনো খোলাসা করেনি বিসিবি। এটা হতে পারতো তামিমের শেষ বিশ্বকাপ।

ইত্তেফাক/পিএস