রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৭:০৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১১ নভেম্বর) রূপগঞ্জের দীঘি বরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

তাদের কাছ থেকে ৩২ বোরের একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জের চনপাড়া ৬নং ওয়ার্ডের ক্যামেরা মানিকের ছেলে মো. নয়ন (২০) ও চনপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফার ছেলে মো. শাহজাহান (২৫)। 

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, নয়নের বিরুদ্ধে জোড়া হত্যা মামলাসহ মোট ৬টি মামলা ও শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৫টি মামলা আছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/পিও