আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগ কখনো বাধা দেয়নি। বাধা দিয়েছিল বিএনপি।
রবিবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয় মিলনায়তনে সদর উপজেলার আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী যৌথ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ২০১৪ সালে বিএনপি ঘোষণা দিয়ে মাঠে নেমেছিল নির্বাচন প্রতিহত করার জন্য। নির্বাচন প্রতিহত করার নামে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে, কিন্তু ঠেকাতে পারেনি।
আরো পড়ুনঃ তিন আসনেই খালেদার মনোনয়নপত্র বাতিল
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মাসুমের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/কেকে
