সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ে লক্ষ্যে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষ দিনে রাজধানীর শান্তিনগরে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (১৩ নভেম্বর) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের নেতৃত্বে মিছিল বের হয়।
ঝটিকা মিছিল থেকে তারা সরকারের পদত্যাগ, অবরোধ কর্মসূচি সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি আক্তার হোসেন, মাহাবুবুর রহমান, মোহাম্মদ শরিফসহ অন্যান্য নেতারা। উপস্থিত নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
অবরোধ সমর্থনে ছাত্রদলের মিছিল
চলছে চতুর্থ দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ২য় দিন। এদিন সচিবালয় সংলগ্ন তোপখানা রোড হতে পুরানা পল্টন অভিমুখে অবরোধের সমর্থনে মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই মিছিলে একক নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম।
মিছিল শেষে রাস্তায় বসে অবরোধের সমর্থনে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। এই মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সদস্য মোঃ অলিউজ্জামান সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, সহ-সভাপতি পিয়াল হাসানা,যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইব আহমেদ সজীব, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা,সহ-সভাপতি কাজী মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, মোঃ আকরাম হোসেন টোটন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মজিবুল হক রিপন, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহেদ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রহিম যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
