ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৩ নভেম্বর) তাদের বরণ করা হয়।
এতে প্রধান অতিথি নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর ও বিশেষ অতিথি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষা শিরিন আক্তার।
