ডেনমার্ক আওয়ামীলীগের প্রতিবাদ সভা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৩:৪৯

বিএনপি-জামাতের অবরোধের নামে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডেনমার্ক আওয়ামী লীগের প্রতিবাদ সভা হয়েছে। নরোব্ররো কোপেনহেগেন এ এই প্রতিবাদ সভা হয়।

ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি খোকন মজুমদার সবসপতিত্বে ও সংগঠনের সাধারন সস্পাদক মাহবুবুর রহমান এবং যুগ্মসাধারণ সস্পাদক মোছাদেক্কুর রহমান রাসেলের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপদেষ্টা রাফায়েতুল হক মিঠু, সহসভাপতি ইউসুব চপল,যুগ্ম সাধারন সস্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সস্পাদক শামীম খালাশী, সাংগঠনিক সস্পাদক রোমেল সোহাগ,প্রচার ও প্রকাশনা সস্পাদক শরীফুল ইসলাম,আইন বিষয়ক সস্পাদক রকিবুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, অবরোধের নামে বিএনপি-জামায়াত জঙ্গি কায়দায় ২০১৪ ও ২০১৮ সালের মতো আগুন সন্ত্রাস চালাচ্ছে।

১৯৭১ ও ’৭৫-এর শত্রুরা নির্বাচন এলে সক্রিয় হয়ে পড়ে। হরতাল-অবরোধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। হরতাল-অবরোধ যারা করে তাদের রুখে দিতে হবে। দ্বাদশ জাতীয় নির্বাচন আওয়ামী লীগকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনতে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের সব নেতাকর্মীকে প্রবাসে ও দেশে বিএনপি জামায়াতের অপকর্মের বিরুদ্ধে রুঁখে দাঁড়াতে হবে।

ইত্তেফাক/এসসি