চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সুফিয়া রোডের গুলিস্থান পেট্রোল পাম্পের সামনে নিহত দুজন হলেন ইকবাল ও শেখ ফরিদ। এদের মধ্যে একজন মীরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
অন্যজন মো. ফরিদ একই উপজেলার তালপাড়ার হেঞ্জু মিখার বাড়ির বখতেয়ার খানের ছেলে।
মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিশ্বজিৎ কুমার বলেন, ‘রাস্তার পাশে একটি গাছবাহী একটি পিকআপ ও দুটি ভ্যান দাঁড়িয়েছিল। ঢাকা থেকে আসা একটি কাভার্ড ভ্যান পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে একজনের লাশ উদ্ধার করি। অন্যজনকে আমরা যাওয়ার আগেই হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি।’
