ঢাকা ও নরসিংদীতে ব্র্যান্ড মাইক্লোর একদিনে ৮টি শোরুম উদ্বোধন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৬:০৫

রাজধানীতে একদিনে সাতটি শোরুম ও নরসিংদীতে আরও একটি শোরুম উদ্বোধন করেছে নতুন খুচরা পোশাক ব্র্যান্ড মাইক্লো। রোববার (১২ নভেম্বর) রাজধানী ও নরসিংদীতে উদ্বোধনের মাধ্যমে দেশে ঐতিহাসিক যাত্রা শুরু করে মাইক্লো বাংলাদেশ। এর মধ্যে ধানমন্ডির সায়েন্স ল্যাবের ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

অনুষ্ঠানে উপস্থিত মাইক্লোর পরিচালক (ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিং) বাবু আরিফ বলেন, ‘জাপানি পোশাক, লাইফস্টাইল ও কোয়ালিটি থেকে অনুপ্রাণিত হওয়ায় মাইক্লো জাপানি কোয়ালিটিকেই অনুসরণ করছে। একইভাবে পোশাক তৈরি ও গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ পরিবেশ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করছে। তাই দাম, মান ও চাহিদা বিবেচনায় দৈনন্দিন জীবনে সর্বসাধারণের পোশাকের প্রিয় ব্র্যান্ডই নয়, বরং ফ্যাশনে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে বলেই আমি বিশ্বাস করি।’

মাইক্লোর প্রতি শুভকামনা জানিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মো. সাব্বির আহমেদ বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে সবাই খুবই ফ্যাশন সচেতন। এ পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে সাশ্রয়ী মূল্যে জাপানি কোয়ালিটির পোশাকের স্বাদ দিতে চাই আমরা।’

মাইক্লোতে আন্তর্জাতিক মানের বিক্রয় সেবা নিশ্চিত করার ইচ্ছা প্রকাশ করে প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম আরিফুল কবির বলেন, ‘প্রাথমিকভাবে বাংলাদেশের বাজারকে টার্গেট করে মাইক্লোর যাত্রা শুরু হলেও আমাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে বাংলাদেশের বাজারেও একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে নিজেকে তুলে ধরবে মাইক্লো।’

বাংলাদেশে মাইক্লোর যাত্রাকে নবজাগরণের সঙ্গে তুলনা করেছেন মাইক্লোর গ্লোবাল বিজনেস পরিচালক তাদাহিরো ইয়ামাগুচি। উদ্বোধন উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘মাইক্লো জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত একটি পোশাকের ব্র্যান্ড যা টেকসই ও সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা দেয়।’

এদিকে একই দিনে যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স স্টোরের উদ্বোধন করেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান। এ আয়োজনে মাইক্লোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাশাপাশি একই দিন মাইক্লো বাংলাদেশ লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তারা মোহম্মদপুরের রিং রোড, ওয়ারীর র‌্যাঙ্কিং স্ট্রিট, যাত্রাবাড়ী, মেট্রো শপিং মলের স্টোরগুলো উদ্বোধন করেন।

পাশাপাশি একইদিন নরসিংদীতেও একটি স্টোরের উদ্বোধন করেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান। উদ্বোধন উপলক্ষে মাইক্লো বাংলাদেশ আগামী সাতদিন ক্রেতাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছাড়াও সব পণ্যের ওপর দিচ্ছে বিশেষ মূল্যছাড়।

ইত্তেফাক/এইচএ