বিএনপির জামায়াতের ডাকা অবরোধের ১ দিনে সীতাকুণ্ডে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অবরোধবিরোধী এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার নেতৃত্বে অবরোধবিরোধী এক বিশাল মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মহসীন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বাহার, চেয়ারম্যান ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন, সহসভাপতি মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফেরদৌস মিয়াজ, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক আলাউদ্দিন, ৪ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশদে আলম, ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা সদস্য মাইমুন উদ্দিন মামুন, বিজয় চক্রবর্তী, সদস্য আবুল হোসনে বাবুল, আবুল কালাম আজাদ, রবিউল হোসনে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী, ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগরে সভাপতি রেহান উদ্দিন এবং উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের অন্য অঙ্গ সংগঠনের নেতারা।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাকের ভূঁইয়া বলেন, বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ এ দেশের জনগণ মানবে না। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে সভানেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে ইনশাল্লাহ।জনগণ বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও হরতাল অবরোধকে মানে না বিধায় দেশে যানবাহন চলাচল করছে।
এদিকে উপজেলা শ্রমিক লীগের সেক্রেটারি সাহাবুদ্দিন বলেন, সীতাকুণ্ডের মাটিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাকের ভূঁইয়া ছাড়া কোনো বিকল্প নেই। কারণ আওয়ামী লীগের রাজপথে দুর্দিনের কাণ্ডারী ছিল। সুতরাং তৃণমূলের একমাত্র অভিভাবক তিনি। তাই আমরা তৃণমূল তাকে নমিনেশন দেওয়ার আহবান জানাই। তিনি একমাত্র ব্যক্তি এ পর্যন্ত বিরোধী দলের ডাকা যত অরবোধ হয়েছে সমস্ত অবরোধের বিরুদ্ধে নেতা-কর্মীদের নিয়ে মিছিল সমাবেশ করে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে সে জন্য আমাদেরকে নিয়ে রাজপথ পাহারা দিয়েছে।
