গাজীপুরে রেললাইন ও বাসে আগুন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:৫৮

গাজীপুরে রেললাইন ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৬ নভেম্বর) মধ্যরাতে গাজীপুর মহানগরের ভুরুলিয়ায় রেললাইনে ও শ্রীপুরে বাসে আগুন দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বুধবার রাতে মহানগরের ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ওপর বাঁশ, কাঠ ও লাকড়ির রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে এলাকাবাসী দেখতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্বৃত্তদের দেওয়া সেই আগুন নেভান।

এ বিষয়ে মহানগরের সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম বলেন, ‘ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। (পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই) স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন।’

এদিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন নেভানোর আগেই বাসটি পুড়ে যায়।

শ্রীপুর থানার ওসি এ এস এম নাসিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ মোতায়েন করা হয়।’

ইত্তেফাক/এইচএ