ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৫:৪১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। বুধবার বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি খন্দকার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল (বুধবার) বিকেলে স্টেশনে অজ্ঞাত ট্রেনে কাটে পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গার প্রিন্ট (অঙ্গুলি চিহ্ন) নিতে বলা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করবে।’

ইত্তেফাক/এইচএ