রংপুরে বাম জোটের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৫

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ২০:৪২

রংপুরে পুলিশের লাঠিচার্জে বাম জোটের ডাকা আধাবেলা হরতালের সমর্থনে মিছিল পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ ব্যানার ফেস্টুন কেড়ে নেয়। পুলিশের লাঠিচার্জে বাম জোটের পাঁচ কর্মী আহত হয়েছেন। মিছিল থেকে পুলিশ বাসদ রংপুর জেলা সভাপতি আব্দুল কুদ্দুসকে আটক করে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে রংপুর প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বাম জোটের ডাকা আধা বেলা হরতালের সমর্থনে সমাবেশ করেন নেতা-কর্মীরা। সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) জেলা সভাপতি আনোয়ার হোসেন বাবলু, বাসদ জেলা সভাপতি আব্দুল কুদ্দুস, বামজোট নেতা মমিনুর রহমান।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি মাহফুজার রহমান জানান, বাসদ নেতা কুদ্দুসকে আটক করা হয়নি। ছেড়ে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/পিও