‘মিধিলি’ ঘূর্ণিঝড়: বামনায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৪:৩০

‘মিধিলি’ ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার বামনায় জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিয়েছে। জলোচ্ছ্বাস হলে জেলার দ্বীপ-চরগুলো প্লাবিত হতে পারে বলে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য জানানো হয়। এর আগে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ‘মিধিলি’ ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা লক্ষীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। জলোচ্ছ্বাসে এসব অঞ্চল প্লাবিত হতে পারে।

ইত্তেফাক/এইচএ