জাতীয় পার্টি-জেপির মনোনয়ন ফরম বিতরণ আজ থেকে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০০:৫৭

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি-জেপির মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের মাঝে আজ রোববার থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে। আজ সকাল ১০টা থেকে জেপির কেন্দ্রীয় কার্যালয় (৫/৫, দ্বিতীয় তলা, ব্লক-এ, লালমাটিয়া, ঢাকা-১২০৭) থেকে এই ফরম সংগ্রহ করা যাবে। ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত।

গতকাল শনিবার জেপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনয়ন ফরম দাখিলের সময় প্রত্যেক প্রার্থীকে নগদ ১০ হাজার টাকা জামানত (অফেরতযোগ্য) প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে জেপির কেন্দ্রীয় কার্যালয়ে ০১৭১২-০২৫১৩৭ (দপ্তর) এবং ০১৭০-৫৫৪১৭১৯ (অফিস) নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম