রংপুরে শিশু ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:০০

রংপুরের পীরগাছায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি সোহেল রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। রবিবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ১ আগস্ট সকালে শিশুটি ধর্ষণ করে সোহেল। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে সোহেল রানা ও তার সহযোগী রত্না বেগমকে আসামি করে মামলা দায়ের করে।

ইত্তেফাক/এমএএম