ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা পাড়ের লালপুরের শুঁটকির খ্যাতি এখন বিশ্বজুড়ে। কোন প্রকার ফরমালিন মেশানো ছাড়াই দেশি প্রজাতির মাছ থেকে এ শুঁটকি উৎপাদন করা হয় বলে এর স্বাদ হয় আলাদা। অন্যান্য বছরের তুলনায় বর্তমানে নদীতে মাছ কম থাকায় শুঁটকি উৎপাদন ব্যাহত হওয়ায় শুঁটকি ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ছবিগুলো (২১ নভেম্বর) মঙ্গলবার তোলা। ছবি: ফোকাস বাংলা
