সাধারণ মানুষকে কেন পুড়িয়ে মারে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
ইত্তেফাক অনলাইন রিপোর্ট
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১৭:১৩আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১১:১০
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
‘সাধারণ মানুষকে কেন পুড়িয়ে মারে’ এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা জনগণকে হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা করে, তাদের মতো অমানবিক আর কোথাও দেখি না।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসের সেনাকুঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হরতাল-অবোরধকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাসের প্রতি ইঙ্গিত করে এসময় প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মারা, বাসে আগুন দেওয়া, রাষ্ট্র সম্পদ নষ্ট করা—সেটা কী কারণে করে তা বোধগম্য নয়।
অনুষ্ঠানে শিক্ষায় অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় ব্যাপক সুযোগ সৃষ্টি করেছি। আমরা বিনা পয়সায় বই দিচ্ছি। শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। এতে তাদের বাবা-মায়ের ওপর চাপ কমছে। তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে।
নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, আমরা দেশের মানুষকে উন্নত জীবন দিতে চাই। বিশেষ করে আমাদের নারীদের। আমাদের সশস্ত্র বাহিনীতে আগে মেয়েদের নেওয়া হতো না। আমি ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথম সিদ্ধান্ত নিই। মেয়েরা শুধু দেশে না, শান্তিরক্ষা মিশনেও নাম করছে। আমার সঙ্গে সেক্রেটারি জেনারেলের কথা হয়েছে, তিনি আমাদের নারী অফিসার বেশি চান।

বিষয়:
এ সম্পর্কিত আরও পড়ুন
আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী
মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় পাওয়া সরকারি বাসায় ভাড়াটিয়া পাওয়া গেলে বরাদ্দ বাতিল
এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর, স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা
এ সম্পর্কিত আরও পড়ুন
হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি
অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন: স্পিকার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন