ভারতের গোয়ায় সোমবার থেকে শুরু হয়েছে ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন অভিনেতা শাহিদ কাপুর। কিন্তু নাচতে গিয়ে ঘটল বিপত্তি। মঞ্চে হঠাৎ পড়ে যান শাহিদ কাপুর।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নাচতে নাচতে ঘুরে দাঁড়াতেই হঠাৎ মঞ্চ থেকে নিচে পড়ে যান শাহিদ। যদিও অপ্রস্তুত পরিস্থিতি তৈরি হওয়ার আগেই নিজেই দ্রুত উঠে পড়ে পারফরম্যান্স শেষ করেন। ইতোমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যাচ্ছে, পরনে লেদারের কালো পোশাক, ছোট করে চুল কাটা, চোখে রোদচশমায় মঞ্চে নিজের ছবির সব হিট গানের সঙ্গে নাচছেন শাহিদ। তাকে ঘিরে রয়েছেন বেশ কিছু নৃত্যশিল্পী। ঠিক সেই সময় মঞ্চে হঠাৎই পড়ে যান অভিনেতা। কিন্তু অপ্রস্তুত হওয়ার আগেই ঘুরে গিয়ে আবার নাচতে শুরু করে দেন তিনি।
শাহিদ কাপুরের নতুন সিনেমা ‘দেবা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৪-এর ১১ অক্টোবর। এতে শাহিদের সঙ্গে দেখা যাবে কৃতি শ্যাননকে।

