রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার খেজুর গাছগুলোতে রস নামতে শুরু করেছে। এ রস দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়। এদিকে রসের হাঁড়ি ও রস পড়া দেখে ছুটে এসেছে এই কাঠবিড়ালি। হাঁড়ির ভেতরে ঢুকে উপভোগ করছে শীতের উপহার। তবে এ অঞ্চলে কোনো গাছে নেট ব্যবহার করা হয় না। এতে স্বাস্থ্য-ঝুঁকি তৈরি হতে পারে। ছবিগুলো বুধবার রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নে আমগাছি গ্রাম থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
