দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি (জেপি) থেকে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন সাবেক এমপি রুহুল আমিন।
বুধবার (২২ নভেম্বর) বিকালেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ হাসান খানের কাছ থেকে সাবেক এমপি রুহুল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় ইউপি সদস্য ফিরোজ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এটিএম হাবিবুর রহমান, জেপির সমর্থক সোহেল রানা, আব্দুস সালাম মাষ্টার, এমদাদুল হক, (অবসর) আর্মি ফিরোজ কায়সারসহ সাংবাদিকরা।
