পাকিস্তানে তিন জেলায় বিস্ফোরণ, সেনাসহ নিহত ৮

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৯:০৪

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বাজাউর এই তিন জেলায় বুধবার বিস্ফোরণে দুই নিরাপত্তা কর্মী ও ছয় বেসামরিক নাগরিকসহ আটজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন। খবর ডনের।

উত্তর ওয়াজিরিস্তানের রজমাক এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের সময় নিরাপত্তা কর্মী, কারাকের বাসিন্দা ল্যান্স নায়েক এহসান বাদশা (৩৩) এবং কুর্রামের বাসিন্দা ল্যান্স নায়েক সাজিদ হুসেন (৩০) নিহত হন।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন (আইএসপিআর) থেকে জারি করা বিবৃতিতে এ তথ্য বলা হয়েছে।

দক্ষিণ ওয়াজিরিস্তানে আরেকটি বিস্ফোরণে একজন উপজাতীয় বৃদ্ধ ও তার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন, পাশাপাশি স্থানীয় জেইউআই-এফ নেতার পিতাসহ আরও তিনজন প্রাণ হারিয়েছেন ও দুটি পৃথক বিস্ফোরণে সমান সংখ্যক আহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বাজাউর জেলার বিভিন্ন অংশে জোড়া বিস্ফোরণে নিহত স্থানীয় জেইউআই-এফ নেতার পিতাসহ দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।

ইত্তেফাক/এসএটি