সীতাকুণ্ডে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব নিলেন জলি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ২০:৩৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন তার পদ থেকে পদত্যাগ করার পর উপজেলা ভাইস-চেয়ারম্যান জলি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান জয়নব বিবি জলি স্থানীয় সরকার বিভাগের নির্দেশে চিঠির মাধ্যমে নিয়োগে পান। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেওয়ার পর তিনি প্রেস ক্লাবের সাংবাদিক, সুশীল সমাজ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য গত ৩০ অক্টোবর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ফলে গত ১২ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় তার পদটি শূন্য ঘোষণা করে। পরে জয়নব বিবি জলিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে নিয়োগ দেয়।

ইত্তেফাক/পিও