সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে বাসের নিচে পড়ে আফসানা আক্তার নামে এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। তিনি মিরপুর-১৪ নম্বরের ১১ ব্যাটালিয়নের এপিবিএন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের হেমায়েতপুর এলাকায় আরিচামুখি লেনে চলন্ত মোটরসাইকেলে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ওই পুলিশ সদস্যদের স্বামীও আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আফসানা আক্তার ও তার স্বামীর মোটরসাইকেলে আরিচার দিকে যাচ্ছিলেন। তারা হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ওই পুলিশ সদস্য ছিটকে রাস্তায় পরে গেলে তাকে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে বাসটি আটক করে পুলিশ। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যায়।
সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।
