নৌকার মনোনয়ন প্রত্যাশীকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৩:৫১

পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাবনা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জ্বলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে।

গত রাতে শহরের সেন্ট্রাল রোডের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। আওয়ামী লীগের মনোনয়ন সংশ্লিষ্ট ব্যাপারে প্রতিপক্ষের যোগসাজশ থাকার আশঙ্কা করা হচ্ছে।

সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল ঢাকা কলেজ থেকে পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন তিনি। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রাস্টি।

ইত্তেফাক/এসকে