ব্রাজিল সমর্থকদের থুতু মেরেছিলেন ডি মারিয়া   

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৪:০৭

ফিফা বিশ্বকাপ ২০২৬ সালের আসরের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচ শুরুর আগে গ্যালারিতে দুই দলের সমর্থকদের হাতাহাতি হয়। গ্যালারিতে আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠিচার্জও করে পুলিশ। 

এ ম্যাচ নিয়ে বিতর্ক থামছেই না। বিতর্কের পালে হাওয়া দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নতুন একটি ভিডিও। সেই ভিডিও ফুটেজে দেখা গেছে সংঘাতের সময় মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় টানেলে ব্রাজিলের সমর্থকদের লক্ষ্য করে থুতু মেরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by A Bola (@abolapt)

অবশ্য শুরুতে ডি মারিয়াকে উত্যক্ত করেছিলেন ব্রাজিলের সমর্থকেরা। টানেল দিয়ে যাওয়ার সময় তাকে উদ্দেশ করে বিয়ার ছুড়ে মারেন ব্রাজিলের এক সমর্থক। ডি মারিয়া কিছুটা সরে গিয়ে নিজেকে রক্ষা করার পর আবার ফিরে এসে থুতু মেরেছেন।

ম্যাচ শুরুর আগে সংঘাতের সেই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্রাজিলের দায় প্রমাণিত হলে বিশ্বকাপ বাছাইয়ে দলটির পয়েন্ট কাটা হতে পারে। এ ছাড়া আর্থিক জরিমানা অথবা ফাঁকা গ্যালারির সামনে খেলার শাস্তি হতে পারে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র খবরে এসব কথা জানানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ