সভাপতি সালেহ ও সাধারণ সম্পাদক মাইনুল

ফিনল্যান্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৫:১৪

দেশজুড়ে নৌকা‘কে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে শেষ হলো ফিনল্যান্ড আওয়ামী লীগের সম্মেলন। ইউরোপের বিভিন্ন দেশের প্রায় অর্ধশত নেতার উপস্থিতিতে ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে সালেহ আহমেদ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নির্বাচিত হন।

ফিনল্যান্ড আওয়ামী লীগের সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য  জাহাঙ্গীর কবির নানক টেলিকনফারেন্সে বক্তব্য দেন। তিনি বলেন, দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে আর দেশে স্বাধীনতা ও দেশ বিরোধী শক্তি বাস্তবায়ন করছে। নৌকার জয়ের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।  

সম্মেলনের প্রথম পর্বে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে সকল অপশক্তি উপেক্ষা করে শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করার আহবান জানান।

প্রধান বক্তা সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ডাকে ৭১ এ আমরা যেমন হারিনি, তেমনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা জয়ে আরেকবার বাংলাদেশ জয়ী হবে। 

 ফিনল্যান্ড আওয়ামী লীগের সম্মেলনে ইউরোপের নেতারা নৌকাকে জয়যুক্ত করার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার অঙ্গিকার করান।

জার্মান, পর্তুগাল, বেলজিয়াম,  সুইজারল্যান্ড, ডেনমার্ক, স্পেন, সুইডেন, নরওয়ে, গ্রিস, ইতালি, সুইজারল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স ও পোল্যান্ড আওয়ামী লীগের নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে সর্বসম্মতিতে ফিনল্যান্ড আওয়ামী লীগের সম্মেলনে সালেহ আহমেদ সভাপতি ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নির্বাচিত করা হয়। এসময় নেতারা ফিনল্যান্ড আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ইত্তেফাক/এসসি