ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে রোববার যোগদান করেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) ঢাকাস্থ তালা উপজেলা সমিতির পক্ষ থেকে এ কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় তালা উপজেলা সমিতির সভাপতি রেজাউল হক রেজাসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
তিনি সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী গ্রামের বাসিন্দা। তার সদ্যপ্রয়াত পিতা আবু তালেব মোড়ল ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চুকনগর দিব্যপল্লি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। চারভাই-বোনের মধ্যে মো. আসাদুজ্জামান ২য় সন্তান।
এদিকে এক ছেলে ও এক মেয়ের জনক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
