গত ১৮ ই নভেম্বর ২০২৩ তারিখে বাকলাই পাড়া সেনা ক্যাম্প এর সহায়তায় দীর্ঘ আট মাস পর বান্দরবানের থানচি সদর ইউনিয়নের প্রাতা বমপাড়ার ১১টি পরিবারের ৪৯ জন সদস্য নিজ বাড়িতে ফিরেছে।
চলতি বছরে মার্চ মাসে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কর্তৃক বাকলাই পাড়ায় আক্রমণ চালালে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ওই সময় নিরাপদে আশ্রয় নিতে মোট ২৮টি পরিবার বিভিন্ন স্থানে নিরাপদ ভাবে আশ্রয় গ্রহণ করে।
প্রাতাপাড়ায় বর্তমানে বসবাসরত সদস্যদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর তত্ত্বাবধানে বাকলাইপাড়া সাব জোনের পক্ষ থেকে আজ ২৬/১১/২০২৩ এ একটি মেডিকেল ক্যাম্পেইন এর ব্যবস্থা করা হয়।
এই মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে এলাকার সাধারণ জনগণের মধ্যে মেডিকেল সহায়তা প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, প্রাতাপাড়া ও বাকলাই পাড়ার মোট ২৯ টি পরিবারের প্রায় ১০০ এর অধিক সাধারণ জনগণের মাঝে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ওষুধ সেবা প্রদান করা হয়েছে।
