লালমনিরহাটে ন্যাশনাল ব্যাংকের ৪৬তম উপশাখার উদ্বোধন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৭:৪২

উত্তরের জেলা শহর লালমনিরহাটে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আরও একটি নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) ৪৬তম উপশাখার উদ্বোধন করা হয়। 
 
ইভিপি ও রাজশাহীর আঞ্চলিক প্রধান মো. রাজুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটি উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, লালমনিরহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিম স্বপন, চেম্বারের পরিচালকরা, বিভিন্ন ব্যবসায়ী ও ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা।

ইত্তেফাক/পিও