জয়ী হওয়ার জন্য প্রার্থনা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৭:১২

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে এ আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দল ও আমার সভানেত্রী আমাকে মনোনীত করেছেন। আমি আপনাদের কাছে প্রার্থনা চাইবো যাতে আমি নির্বাচনে জয়ী হয়ে সিলেটবাসীর সেবায় আন্তরিকভাবে কাজ করতে পারি। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বিমানবন্দরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন পররাষ্ট্রমন্ত্রী। নেতাকর্মী ও দলীয় সমর্থকেরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিমানবন্দরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল ছাড়াও কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও