তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে পঞ্চগড়-২ আসনে সংসদ নির্বাচনে অংশ নেয়ায় পঞ্চগড় জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পঞ্চগড় জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
