আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দল মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি-জেপি। জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবারও পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিল করেছেন। পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম দলের মনোনয়ন পেয়েছেন ঢাকা-১৪ আসনে। পার্টির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী টাঙ্গাইল-৪ ও ৫ আসনে মনোনয়ন পেয়েছেন। এছাড়া জেপির যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল দলীয় মনোনয়ন পেয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে।
বিভিন্ন সংসদীয় আসনে জাতীয় পার্টি-জেপির মনোনীত অন্য প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন—সাবেক এমপি মো. রুহুল আমিন (কুড়িগ্রাম-৪), এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ (কক্সবাজার-১), মো. নুরুল ইসলাম মিয়া খান (ভোলা-২), অ্যাডভোকেট বাবর আলী খান (জামালপুর-৫), মো. আফজাল হোসেন (মানিকগঞ্জ-১), বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী (চট্টগ্রাম-৮ ও ১১), আলহাজ জাকির হোসেন সুলতান (বরিশাল-৫), সৈয়দ নাজমুল হুদা (ঢাকা-৬), নাজমুন নাহার বেবী (মুন্সীগঞ্জ-৩), ব্যারিস্টার আলভার্ট বাড়ৈ (বরিশাল-২), বীর মুক্তিযোদ্ধা শেখ আলাউদ্দিন (ময়মনসিংহ-২), ডা. মখদুল আযম মাশরাফী (তুতুল) (নীলফামারী-১), শামীম আরা পারভীন ইয়াসমিন (নড়াইল-১), সারোয়ার হোসেন (ঢাকা-৭), মো. আব্দুল হালিম (মেহেরপুর-২), কাজী জাহাঙ্গীর আমির (ঢাকা-৩)।
জেপিঘোষিত প্রার্থী তালিকায় আরও রয়েছেন—মো. খবির উদ্দিন (রংপুর-২), আল-আমিন হাওলাদার (চট্টগ্রাম-১০), সাইদুর রহমান (নওগাঁ-৪), এস এম সেলিম রেজা (নাটোর-৪), ফরিদা বেগম (পিরোজপুর-৩), রিনা রহমান (বরগুনা-২), জহুরা বেগম (খুলনা-১), আব্দুল মজিদ সরকার (বগুড়া-৭), অ্যাডভোকেট নুরুল ইসলাম (জামালপুর-৩), মওলাদ আলী খান (মেহেরপুর-১), সাহান বারী (বগুড়া-৫), নুরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৪), মো. মনির উদ্দিন (সুনামগঞ্জ-৫), কে এম এ তাহের (সিলেট-১), নাজমা আক্তার চৌধুরী (সিলেট-৫), আবু সাঈদ খান (টাঙ্গাইল-১), আজিজ বাঙাল (টাঙ্গাইল-২), আবুল খায়ের সিদ্দিকী আবু (মানিকগঞ্জ-৩), এম সালাহ উদ্দিন আহমেদ (নড়াইল-২), আমিনুল ইসলাম তপন (রাজবাড়ী-১), হাজী আবুল হোসেন (ঢাকা-১৩), রাশেদুল হাসান চৌধুরী কাজল (হবিগঞ্জ-২), মো. মিজানুর রহমান (বাবলু) (ঝিনাইদহ-১), মো. আপেল মাহমুদ (ঢাকা-২) এবং আনোয়ার হোসেন (কিশোরগঞ্জ-২) প্রমুখ।
