শেয়ার বাজারে লেনদেন ৩০০ কোটিতে আটকে আছে

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০২:৪১

দেশের শেয়ার বাজারে গতকাল বুধবার মূল্যসূচকের উত্থানে লেনদেন হয়েছে। তবে লেনদেন ৩০০ কোটি টাকার ঘরেই আটকে আছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১৫.৭২ পয়েন্ট বেড়ে ৬২১৮.৫৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএস-৩০ মূল্য সূচক ৩.৯৭ পয়েন্ট বেড়ে ২১০৩.৩৬ পয়েন্ট এবং ডিএসইএ শরিয়াহ সূচক (ডিএসইএস) ৪.৬৮ পয়েন্ট বেড়ে ১৩৫১.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এই বাজারে ৩০২ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ২০ লাখ টাকা।  

গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ২৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৯টির। আর অপরিবর্তিত রয়েছে ১৫৩টির দর। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো : সী পার্ল বীচ, ফু-ওয়াং ফুড, খুলনা প্রিন্টিং, মুন্নু সিরামিক, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস, ফু-ওয়াং সিরামিক ও ওরিয়ন ইনফিউশন।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮ বেড়ে ১৮ হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন এই বাজারে লেনদেন হয়েছে ৭ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেনকৃত মোট ১৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির দর।

ইত্তেফাক/এমএএম