শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাহিম রাজ্জাক। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শরীয়তপুর-৩ আসনের ডামুড্যা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান কার্যালয়ের দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় নাহিম রাজ্জাকের সঙ্গে মনোনয়নপত্রের উল্লেখিত প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ আগেই ভেদরগঞ্জ উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী অনল কুমার দে।
এ ছাড়া ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ। ডামুড্যার পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিম রাজ্জাক বলেন, নির্বাচনের অংশগ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়নপত্র দিয়েছেন। এর আগে আমি এমপি ছিলাম। দেশরত্ম শেখ হাসিনার সঙ্গে আমরা কাজ করার সুযোগ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে আমাদের বাংলাদেশের যেমন উন্নয়ন হয়েছে তেমনি শরীয়তপুর উন্নয়ন হয়েছে ডামুড্যা গোসাইরহাট ভেদরগঞ্জ জনগণ আমাকে ভালোবাসে। তারা যখনি সুযোগ পেয়েছে আমাদেরকে ভোট দিয়েছে। সকল ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ। দলীয় নেতা-কর্মীদের নির্বাচনে আচারণবিধি মানতে কঠোর নির্দেশনার আহবান করেছি। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই।
