ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর বুকে জেগে ওঠা চর সোনারামপুরে কীটনাশকমুক্ত প্রাকৃতিক খাবারের সহজলভ্যতা ও ডিম বাজারজাত করতে সুবিধাজনক হওয়ায় গত ১৫/২০ বছর ধরে এখানে হাঁস পালন বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ পর্যন্ত চর এলাকাকে ঘিরে প্রায় বেশ কয়েকটি হাঁসের খামার গড়ে উঠেছে। খামারিরা বলছেন, সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে এই খামার তারা আরও বড় করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি পুষ্টি জোগানে ভূমিকা পালন করতে সক্ষম হবে। ছবি: ফোকাস বাংলা
