জাতীয় পার্টি-জেপির ভোট কেন্দ্রে কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৩

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র বাসভবন তাসমিমা ভিলায় শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যার পর জেপির ভোট কেন্দ্র গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
  
মতবিনিময় সভায় জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান  মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেপির উপজেলা কার্যনির্বাহী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম, সিনিয়র সহসভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপির উপজেলা সহসভাপতি মো. কাওসার হোসেন মালকার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, জেপি নেতা ও পৌর কাউন্সিলর মো. সিদ্দিকুর রহমান, উপজেলা জেপি নেতা মো. মিজানুর রহমান সেন্টু, মো. কবির হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা কাজী আতাহার হোসেন, জেপি নেতা মো. জামাল উদ্দিন লিটন হাওলাদার, জেপি নেতা ও ইউপি সদস্য মো. সাকায়েত হোসেন সিপাই, আব্দুর রহমান হাওলাদার, মো. জিয়াউল হক, মো. লিখন সওদাগর, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. মনির তালুকদার, ইউনিয়ন নেতাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, মো. মামুন হোসেন হাওলাদার, সাবেক ইউপি সদস্য মাহাবুব তালুকদার, মো. দুলাল মুন্সি, সুকুমার চন্দ্র দাস, আজিজুল হক বাবু, মহিলা নেত্রী এবং সাবেক সংরক্ষিত সদস্য মাহিনুর রুবী, মহিলা নেত্রীদের মধ্যে প্রভাষক রেশমা আক্তার, সালমা আক্তার, অনামিকা রাণী, নাছিমা আক্তার, শিরিন আক্তারসহ অনেকে। 

এ সময় ভাণ্ডারিয়া পৌরসভাসহ উপজেলার বাকি ছয়টি ইউনিয়নের জেপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও