'চীনা ভাষা সংস্কৃতির সঙ্গে শান্ত-মারিয়াম পরিবারের যোগাযোগ ও সম্পর্ক অবিচ্ছেদ্য' 

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৮

চীনা ভাষা, সংস্কৃতি তথা মানুষের সঙ্গে শান্ত-মারিয়াম পরিবারের যোগাযোগ ও সম্পর্ক অবিচ্ছেদ্য, আত্মিক। দীর্ঘ এ সম্পর্ক আজ আরো সুদৃঢ় হলো বলে মন্তব্য শান্ত-মারিয়াম– ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লি. এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. মো. আহসানুল কবির। 

বুধবার বাংলাদেশ ও চীন শিক্ষার্থীদের চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চীনা দূতাবাসের জ্যেষ্ঠ কূটনীতিককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এসব মন্তব্য করেন তিনি। এ সময় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, হোংহে বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের শীর্ষ প্রতিনিধি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।  

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও চীনের হোংহো বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান; শান্ত-মারিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুম তাদের শিক্ষাকার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন, শিক্ষার্থীদের চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। গত ২২ নভেম্বর বুধবার রাজধানীর উত্তরায় জমজম কনভেনশন সেন্টার ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল ইসলামসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের শীর্ষ ব্যক্তিবর্গ, চীনা দূতাবাসের জ্যেষ্ঠ কূটনীতিক এবং বাংলাশে ও চীনা উভয় বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি’র বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, চীনের হোংহো বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল চেয়ারম্যান প্রফেসর হোংবো ও শান্ত-মারিয়াম– ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লি. এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. মো. আহসানুল কবির এ আয়োজনের প্রধান স্বাগতিক। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের চীনা ভাষা শিক্ষকগণ এবং বাংলাদেশে ব্যবসায় অন্তভর্‚ক্ত ও কর্মরত চীনা নাগরিকদের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

জমজম কনভেনশন সেন্টারে বিকেল ৩টায় কনফুসিয়াস ক্লাসরুমের সাড়ম্বর ফলক উন্মোচনের মধ্যে দিয়ে শুরু হয় দুই পর্বের এ অনুষ্ঠান। পুরস্কার বিতরণী ও চীনা ও বাংলাশেীদের বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় প্রথম পর্বের অনুষ্ঠান। অতঃপর চায়নিজ রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপণের মধ্যে দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এই পর্বে উত্তরা ৭নং সেক্টরে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ভবনে উদ্বোধন হয় বাংলাদেশ ও চীনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনী। এবং এর মধ্যে দিয়েই শেষ হয় বন্ধুপ্রতিম দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক সংশ্লিষ্ট ব্যতিক্রমী এ অনুষ্ঠান।

ইত্তেফাক/এআই