কাউখালীতে চেয়ারম্যান পদে জেপি প্রার্থী এলিজা সাঈদের মনোনয়ন পত্র দাখিল

আপডেট : ০১ জুলাই ২০১৯, ০২:১৪

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয়পার্টি জেপি’র মনোনীত প্রার্থী এলিজা সাঈদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার দুপুরে কাউখালী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মিজানুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টিও জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, জেপি নেতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, জেপি নেতা নেপাল চন্দ্র দে সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ দিকে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রবিবার শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার কার্যালয়ে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

প্রার্থীরা হলেন, কাজী রফিকুল ইসলাম (আওয়ামী লীগ) এলিজা সাঈদ (জাতীয় পার্টি জেপি), নজরুল ইসলাম (স্বতন্ত্র), গিয়াস উদ্দিন পলাশ (স্বতন্ত্র), মশিউর রহমান ফকির (স্বতন্ত্র), এইচএম আরকে খোকন (স্বতন্ত্র)।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো.মিজানুর রহমান জানান,২৫ জুলাই ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জেপি নেতা আবু সাঈদ মিঞা মনু পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচন করায় পদটি শূন্য হয়।

ইত্তেফাক/আরকেজি