মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৩:৪২

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর মসজিদ এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ৮টার দিকে এ লাশ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন– লক্ষ্মী রাণী সরকার (২২) ও তার মেয়ে অনন্যা রাণী সরকার (২)। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, লক্ষ্মী রাণীর স্বামী নন্দন সরকার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ চা-বিক্রেতা।

লক্ষ্মী রাণীর স্বামী নন্দন সরকারের বরাত দিয়ে ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘নন্দন সরকার আমাদের জানিয়েছেন, তিনি আজ (রবিবার) ভোরে চা-বিক্রি করতে বাসা থেকে বেরিয়ে যান। বিকাল ৪টার দিকে তিনি বাসায় ফিরে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ পান। অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় ভেঙে ভেতরে ঢুকে স্ত্রী ও মেয়েকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। একই রশির দুই প্রান্তে মা-মেয়ের গলায় ফাঁস দেওয়া ছিল।’

ইত্তেফাক/আরকেজি