অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তার 'সিইও ইনসাইট্স এশিয়া' ম্যাগাজিনের স্বীকৃতি অর্জন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:১৭

সিইও ইনসাইট্স এশিয়া ম্যাগাজিন সম্প্রতি নভেম্বর ২০২৩ সংস্করণে অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার সাহাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফল দশ জন অ্যালুমনির মধ্য থেকে একজন পেশাদার ও দক্ষ লিডার হিসাবে মনোনীত করেছে। 

ম্যাগাজিনটি তার সাক্ষাৎকার ছাপানোর পাশাপাশি কান্তি কুমারকে একজন উদ্ভাবক ও সফল ব্যাংকার হিসাবে উল্লেখ করেছে এবং আর্থিক খাতের গ্রাহকদের যথাযথ পরামর্শ প্রদানের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়তার জন্য প্রশংসা করেছে। 

উল্লেখ্য, বর্তমানে কান্তি কুমার সাহা বাংলাদেশ লিজিং ও ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন’র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইত্তেফাক/এআই