শাহজালালে গুলিসহ এলডিপি মহাসচিব আটক

আপডেট : ০১ জুলাই ২০১৯, ১০:৩৫

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে সাত রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিসহ তাকে আটক করা হয়।  

আরও পড়ুন: চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত ৩

এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান, স্ক্যানিং করার সময় এলডিপির মহাসচিবের কাছ থেকে সাত রাউন্ড গুলি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন রেদোয়ান আহমেদ। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এমআরএম