ইংল্যান্ডের কাছে ভারতের হারে শ্রীলঙ্কার বিশ্বকাপ শেষ। তাই সামনের ম্যাচগুলো শুধু নিয়ম রক্ষার লড়াই। তবে হাথুরুসিংহের শীষ্যরা চাইবে বিশ্বকাপ মিশন শেষ হলেও নিজেদের গৌরব ধরে রাখতে। সেই লক্ষ্যেই আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
উইন্ডিজদের বিরুদ্ধে তাই নিজেদের সবটুকু দিয়ে লড়তে চেষ্টা করবে লঙ্কানরা। সেরা ক্রিকেটটা খেলতে মুখিয়ে থাকবে তারা। তাদের প্রতিপক্ষ ক্যারিবিয়ানদের বিশ্বকাপের সেমিতে খেলার আশা শেষ হয়ে গেছে ইতিমধ্যেই।
ডারহামে আজ সোমবার বাংলাদেশ সময় সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এর আগে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
