নাশকতা মামলায় বিএনপির ১২ নেতাকর্মীর কারাদণ্ড 

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৭:০৯

রাজধানীর কোতোয়ালি থানায় করা নাশকতার মামলায় আলাদা দুই ধারায় বিএনপির ১২ নেতাকর্মীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ ডিসেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ রায় দেন। 

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আনোয়ারুল আজিম, হায়দার আলী বাবলা, মো. আলাউদ্দিন, শওকত, পারভেজ, ইমরান হোসেন ইমু, সাঈদ আহম্মেদ রানা, হাজী ফরহাদ রানা, আরিফ হোসেন বাপ্পি, ফজলুল হক মনি, নাজিম উদ্দিন ও মো. সোবহান। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কোতোয়ালি থানা এলাকায় বিএনপির নেতাকর্মীরা জনমনে ভীতি প্রদর্শনের জন্য নাশকতা করে। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করে।  

 

ইত্তেফাক/ডিডি