রাজশাহীর মোহনপুরে সমবায় কর্মকর্তাকে কুপিয়ে জখম

আপডেট : ০১ জুলাই ২০১৯, ১২:৪১

রাজশাহীর মোহনপুরে নওগাঁর মান্দা উপজেলার সমবায় কর্মকর্তা আলতাব হোসেনকে (৫৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে মোহনপুর সদরে ওই কর্মকর্তার নিজ বাড়িতে এই হামলা ও জখমের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাতির উদ্দেশে তার বাড়িতে হামলা চালিয়ে সমবায় কর্মকর্তা আলতাব হোসেনকে কুপিয়ে আহত করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।

আরও পড়ুন: আদিতমারীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

জানা গেছে, সমবায় কর্মকর্তা আলতাব হোসেন নওগাঁর মান্দা উপজেলায় কর্মরত রয়েছেন।

মোহনপুর থানার (ওসি তদন্ত) মোস্তাক আহমেদ বলেন, প্রাথমিক অবস্থায় ডাকাতির উদ্দেশ্য ছাড়া হামলার অন্যকোনো কারণ জানা যায়নি।

ইত্তেফাক/এমআরএম